কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহ মো. বাবু হাওলাদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে কাউখালী থানার এসআই (নিঃ) মো. মহিউদ্দিন শেখের নেতৃত্বে এসআই মাসুদ আল মামুন ও এএসআই (নিঃ) মো. খায়রুল হাসানের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাবু হাওলাদারের পৈত্রিক বাগানে অভিযান চালিয়ে প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির কাঁচা পাতা ও মূলসহ ওজন প্রায় ৪০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা গাছটির চাষাবাদ করার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘গাঁজাগাছসহ মো. বাবু হাওলাদারকে কাউখালী থানা পুলিশের একটি টিম তার বাড়ি থেকে আটক করে। অবৈধ মাদকদ্রব্য গাঁজাগাছ বিক্রয়ের উদ্দেশে রোপণ ও পরিচর্যা করার অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।