Current Bangladesh Time
Thursday July ২, ২০২৬ ৬:৪০ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » বরিশালে মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড, সন্তানের ভরণপোষণ রাষ্ট্রের
২ July ২০২৬ Thursday ৪:৪২:১০ PM
Print this E-mail this

বরিশালে মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড, সন্তানের ভরণপোষণ রাষ্ট্রের


নিজস্ব প্রতিনিধি:

বরিশালে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে তার দূরসম্পর্কের চাচা আলমগীর সিকদারকে (৫৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশুর বয়স ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার ভরণপোষণের ব্যয় রাষ্ট্র বহন করবে বলেও রায়ে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠী গ্রামের মৃত আব্দুর রশিদ সিকদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, আদালত ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশুর বয়স ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার ভরণপোষণের ব্যয় রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন। এছাড়া এক লাখ টাকা জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার জন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নবম শ্রেণির এক মাদরাসাছাত্রী। পারিবারিক পরিচয়ের সুবাদে অভিযুক্তের বাড়িতে তার যাতায়াত ছিল। ২০২২ সালের শেষদিকে বাড়িতে একা পেয়ে আলমগীর তাকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। পরে ২০২৩ সালের ২২ মার্চ আবারও তাকে ধর্ষণ করেন।

পরবর্তীতে কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তিনি ধর্ষণের ঘটনা খুলে বলেন। এরপর ২০২৩ সালের ২১ মে ভুক্তভোগীর বাবা উজিরপুর মডেল থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগীর বাবা দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ধর্ষণের ঘটনায় তার মেয়ে একটি ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে শিশুটির বয়স তিন বছর এবং মা-ছেলে তার সঙ্গেই বসবাস করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা শরফ উদ্দিন বেগের ইন্তেকাল
প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com