Current Bangladesh Time
Thursday July ২, ২০২৬ ৮:৫০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
২ July ২০২৬ Thursday ৬:৫৮:০৮ PM
Print this E-mail this

বাবুগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা


বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশা মৌজার ২.১০ একর বিচারাধীন জমিতে আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ জোরপূর্বক ভবন নির্মাণের কাজ চালাচ্ছে।

আদালতের নথি সূত্রে জানা যায়, মুনসুর আলী হাওলাদার গং ও ফয়সাল হাওলাদার গং-এর মধ্যে ২.১০ একর জমির মালিকানা নিয়ে মামলা নং-৮৯/১১ বিচারাধীন রয়েছে। মামলায় ২০২০ সালের ৫ নভেম্বর আদালত বিরোধপূর্ণ সম্পত্তির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। অভিযোগ রয়েছে, সেই নির্দেশ উপেক্ষা করে বিবাদীপক্ষ বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে।


বাদীপক্ষের অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ নির্মাণসামগ্রী এনে শ্রমিক নিয়োগের মাধ্যমে ভবন নির্মাণের কাজ করতে আছে। এতে আদালতের আদেশ লঙ্ঘিত হওয়ার পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
ভুক্তভোগী মুনসুর আলী হাওলাদার বলেন, “আমরা আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখে আইনগত প্রক্রিয়া অনুসরণ করছি। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের কাজ করা হচ্ছে। এতে আদালতের আদেশ অবমাননার পাশাপাশি যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, “আদালতের আদেশের অনুলিপি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করা হয়েছে। এরপরও নির্মাণকাজ বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আমরা উদ্বিগ্ন। আজকের ঘটনাও আদালতকে অবহিত করা হয়েছে। আদালত বিষয়টি শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। আমরা আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

স্থানীয়দের ভাষ্য, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের মতে, বিচারাধীন জমিতে আদালতের নির্দেশ অমান্য করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হলে আইনের শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হবে। তাই আদালতের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং বিরোধপূর্ণ জমিতে সব ধরনের নির্মাণকাজ বন্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। অন্যথায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলেও তাদের অভিমত।


অভিযোগের বিষয়ে বিবাদী ফয়সাল হাওলাদার গং-এর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করা হয়েছে। নির্দেশ অমান্য করে কেউ নির্মাণকাজ পরিচালনা করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ কারও নেই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা শরফ উদ্দিন বেগের ইন্তেকাল
প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com