![]() বরিশালে হা*ম উপসর্গে আরও এক শিশুর মৃ*ত্যু, নতুন ভর্তি ৩১
৫ July ২০২৬ Sunday ২:৫৪:৩৭ PM
নগর প্রতিনিধি: ![]() হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন থেকে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু নুর মোহাম্মদ (৬ মাস) বরিশালের বাকেরগঞ্জের মানপাশার বাসিন্দা রবিউলের সন্তান। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে; যার মধ্যে শেবাচিমেই মৃত্যুবরণ করেছে ৩৯ জন।
শনিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৩১ জন। একই সময় হাসপাতাল ছেড়েছেন ৫১ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৩১ জন। এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ভান্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ জানান, হাম উপসর্গে রোগী ভর্তির ও মৃত্যুর সংখ্যা কমেছে। নানা সংকটে হামের চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেলেও সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান ডা. আব্দুল মুনায়েম সাদ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

