Current Bangladesh Time
Sunday July ৫, ২০২৬ ৭:০১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে হা*ম উপসর্গে আরও এক শিশুর মৃ*ত্যু, নতুন ভর্তি ৩১
৫ July ২০২৬ Sunday ২:৫৪:৩৭ PM
Print this E-mail this

বরিশালে হা*ম উপসর্গে আরও এক শিশুর মৃ*ত্যু, নতুন ভর্তি ৩১


নগর প্রতিনিধি:

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন থেকে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশু নুর মোহাম্মদ (৬ মাস) বরিশালের বাকেরগঞ্জের মানপাশার বাসিন্দা রবিউলের সন্তান। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে; যার মধ্যে শেবাচিমেই মৃত্যুবরণ করেছে ৩৯ জন।


রোববার (০৫ জুলাই) দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৩১ জন। একই সময় হাসপাতাল ছেড়েছেন ৫১ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৩১ জন।

এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ভান্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ জানান, হাম উপসর্গে রোগী ভর্তির ও মৃত্যুর সংখ্যা কমেছে। নানা সংকটে হামের চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেলেও সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান ডা. আব্দুল মুনায়েম সাদ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রশক্তি নেতার মামলা বাণিজ্যে তোলপাড়:কবর-কারাগার থেকে বোমা নিক্ষেপ!
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com