![]() ভোলায় ফ্যানে ঝুলেছিল কনস্টেবলের লাশ
২৮ July ২০২৬ Tuesday ৪:৪১:৩১ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাহাবুদ্দিন (৪২) নামে এক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ভোলা শহরের অফিসার পাড়ার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত সাহাবুদ্দিন বরিশাল জেলার গৌরনদি উপজেলার বাসিন্দা এবং ভোলা আদালতে কর্মরত ছিলেন। ভোলা কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, সকাল ৯টায় সাহাবুদ্দিনের ডিউটি ছিল, কিন্তু তিনি নির্ধারিত সময়ে কাজে যোগ না দেওয়ায় ফোন করা হয়।বার বার ফোন করেও যখন সাড়া মেলেনি তখন তার বাসায় গিয়ে ডাকাডাকি করা হয়। তাতেও সাড়া না পেয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ এসে ঘরের কপাট ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মানসিক অশান্তি থেকে পুলিশ কনস্টেবল সাহাবুদ্দিন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।এ ব্যাপার একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনার সময় তার পরিবারের কেউ বাসায় ছিলেন না। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

