Current Bangladesh Time
Monday August ১৭, ২০২৬ ২:১৯ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় ফ্যানে ঝুলেছিল কনস্টেবলের লাশ
২৮ July ২০২৬ Tuesday ৪:৪১:৩১ PM
Print this E-mail this

ভোলায় ফ্যানে ঝুলেছিল কনস্টেবলের লাশ


ভোলা প্রতিনিধি:

ভোলায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাহাবুদ্দিন (৪২) নামে এক পুলিশ কনস্টেবল।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ভোলা শহরের অফিসার পাড়ার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত সাহাবুদ্দিন বরিশাল জেলার গৌরনদি উপজেলার বাসিন্দা এবং ভোলা আদালতে কর্মরত ছিলেন।

ভোলা কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, সকাল ৯টায় সাহাবুদ্দিনের ডিউটি ছিল, কিন্তু তিনি নির্ধারিত সময়ে কাজে যোগ না দেওয়ায় ফোন করা হয়।বার বার ফোন করেও যখন সাড়া মেলেনি তখন তার বাসায় গিয়ে ডাকাডাকি করা হয়। তাতেও সাড়া না পেয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ এসে ঘরের কপাট ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মানসিক অশান্তি থেকে পুলিশ কনস্টেবল সাহাবুদ্দিন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।এ ব্যাপার একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনার সময় তার পরিবারের কেউ বাসায় ছিলেন না। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com