Current Bangladesh Time
Tuesday August ২৫, ২০২৬ ১২:২৬ PM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » ভোলায় ‘জিন’ হাজির করে স্বর্ণ দ্বিগুণের প্রলোভন, গ্রেফতার ৪
২৯ July ২০২৬ Wednesday ১:২৫:১৭ PM
Print this E-mail this

ভোলায় ‘জিন’ হাজির করে স্বর্ণ দ্বিগুণের প্রলোভন, গ্রেফতার ৪


চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:

জিন হাজির করে স্বর্ণালঙ্কার দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের মালামাল লুটের একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২৭ জুলাই) বিকালে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি সকালে দুলারহাট থানাধীন নুরাবাদ ৫ নম্বর ওয়ার্ডের মকবুল মুন্সিরবাড়ির ভেতর ইয়ানুর বেগমের বসতঘরে প্রতারণার ঘটনাটি ঘটে। চক্রটি অলৌকিক উপায়ে জিন হাজিরের মাধ্যমে স্বর্ণালঙ্কার দ্বিগুণ করার কথা বলে স্থানীয় ১৭ নারীর সরলতার সুযোগ নেয়। চক্রটির মিষ্টি কথায় প্রলুব্ধ হয়ে ভুক্তভোগীরা বিভিন্ন ওজনের মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার (যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৬ হাজার টাকা) তাদের হাতে তুলে দেন। স্বর্ণ নিয়ে প্রতারকরা দ্রুত সটকে পড়ে এবং আত্মগোপনে চলে যায়।

পরে গত ২৭ জুলাই বিকালে চক্রটি পুনরায় নতুন করে প্রতারণার উদ্দেশে নুরাবাদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এলে স্থানীয় ভুক্তভোগীরা তাদের চিনতে পারেন এবং কৌশল অবলম্বন করে চক্রের চার সদস্যকে আটকে রাখেন। খবর পেয়ে দুলারহাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকদের নিজেদের জিম্মায় নেয় এবং গ্রেফতার দেখায়।

গ্রেফতাররা হলেন- দুলারহাট উপজেলার নুরাবাদের মৃত আব্দুল লতিফের মেয়ে মোসা. রুমা (৩০), নাগর চৌকিদারের মেয়ে মোসা. মুক্তা (২৬), মৃত আব্দুল লতিফ ফরাজীর ছেলে মো. স্বপন ফরাজী (৫০), স্বপন ফরাজীর ছেলে মো. আলামিন (২৬)।

গ্রেফতারের পর আসামিদের স্বীকারোক্তি এবং পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে চক্রটির কাছ থেকে ১ জোড়া স্বর্ণের রুলি (চাচসহ ওজন ৪ ভরি ১২ আনা বা ৫৫৪৫ গ্রাম, আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা), ১ জোড়া স্বর্ণের ঝুমকা (ওজন ১২ আনা ৩ রত্তি বা ৯১৬ গ্রাম), এবং নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

দুলারহাট থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগী বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে দুলারহাট থানায় পেনাল কোডের ৪০৬/৪২০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

দুলারহাট থানার ওসি ইয়াছিন আলম চৌধুরি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতারক চক্রের সঙ্গে জড়িত অন্যা পলাতক আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com