![]() রাজাপুরে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
৩০ July ২০২৬ Thursday ১১:৫৪:৩৬ PM
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় থ্রি হুইলারের চালকসহ চার যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বড়কৈবর্ত খালি গ্রামের সমবায় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, থ্রি হুইলারটি ভাণ্ডারিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা-পুলিশ থ্রি হুইলারের দুইজন যাত্রীর মরদেহ উদ্ধার করে। পরে আহত ৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়েছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘দুর্ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

