Current Bangladesh Time
Saturday September ১৯, ২০২৬ ১২:৩৫ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
৩০ July ২০২৬ Thursday ১১:৫৪:৩৬ PM
Print this E-mail this

রাজাপুরে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় থ্রি হুইলারের চালকসহ চার যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বড়কৈবর্ত খালি গ্রামের সমবায় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, থ্রি হুইলারটি ভাণ্ডারিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা-পুলিশ থ্রি হুইলারের দুইজন যাত্রীর মরদেহ উদ্ধার করে। পরে আহত ৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘দুর্ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com