Home » বরিশাল » বাবুগঞ্জ » রহমতপুরের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী রুবেল সরদারের নির্বাচনী কার্যক্রম শুরু
১৮ September ২০২৬ Friday ১১:০৭:০৭ PM
রহমতপুরের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী রুবেল সরদারের নির্বাচনী কার্যক্রম শুরু
বাবুগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ৫ নম্বর রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের (খানপুরা–উত্তর রহমতপুর) মেম্বার প্রার্থী মো. রুবেল সরদার দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে পশ্চিম খানপুরা হাওলাদার বাড়ি জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মোনাজাতে দেশ, জাতি ও এলাকার মানুষের কল্যাণ কামনা করা হয়। পরে বিকেল ৪টার দিকে রুবেল সরদার উত্তর রহমতপুরের আলী মার্কেট ও গুচ্ছগ্রাম এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে রুবেল সরদার বলেন,দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই। আল্লাহ যেন আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন—এই দোয়াই চাই।
উল্লেখ্য, রুবেল সরদার দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)