Current Bangladesh Time
Sunday October ২৫, ২০২৬ ৯:১৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » বরিশালে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
১ August ২০২৬ Saturday ২:৪৬:২৯ PM
Print this E-mail this

বরিশালে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর


মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জে বিষধর সাপের কামড়ে কনিকা রানী (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে স্বামী দীপক বেপারীর পাশে ঘুমিয়ে ছিলেন কনিকা রানী। হঠাৎ তীব্র চিৎকার করে তিনি জানান, তাকে সাপে কামড়েছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই তার মৃত্যু হয়।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, হাসপাতালে আনার সময় কনিকা রানী চোখে ঝাপসা দেখছিল এবং চোখের পাতা খুলতে পারছিলেন না। পরীক্ষায় তার শরীরে বিষক্রিয়ার লক্ষণ পাওয়া যায়। দ্রুত এন্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও অর্ধেক এন্টিভেনম প্রয়োগের আগেই তিনি মারা যান। চিকিৎসকদের ধারণা, তাকে গোখরা সাপ কামড়েছিল।

নিহত কনিকা রানী সাদেকপুর গ্রামের দিনমজুর দীপক বেপারীর স্ত্রী। পানের বরজে কাজ করে তাদের সংসার চলত। তাদের ১০ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান নাসির বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, এর আগে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর এলাকায় সাপের কামড়ে মাহারুপ হোসেন নামে এক যুবকেরও মৃত্যু হয়েছিল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
ডেঙ্গু রোগীর আলাদা ওয়ার্ড নেই শেবাচিমে
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com