" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং চলমান, চরম ভোগান্তিতে জনজীবন!


আমাদেরবরিশাল.কম

২ August ২০২৬ Sunday ৬:১৭:৪১ PM

অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে তীব্র গরমে অসহনীয় ঘনঘন লোডশেডিং হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া সাধারণ গ্রাহকদের ভোগান্তিতে ফেলছে। অতিরিক্ত গরমে ঘনঘন বিদ্যুৎ যাওয়ার ফলে শিশু, বৃদ্ধ, রোগী ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। দোকানপাট ও ছোট কারখানার কাজ বারবার ব্যাহত হচ্ছে। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ এবং স্থানীয় বিদ্যুৎ অফিসের নানা অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ গ্রাহকরা সম্প্রতি শহরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও পালন করেছেন।
একদিকে অসহনীয় ঘন ঘন লোডশেডিং অন্যদিকে পানি সরবরাহও বন্ধ থাকছে। দিনে ও রাতের অধিংকাংশ সময়ই গ্রাহকদের বিদ্যুৎ ও পানি বিহীন থাকতে হচ্ছে। গত ১ সপ্তাহের বেশি সময় ধরে এ অচলাবস্থা চলছে।
গ্রাহকদের অভিযোগ, গত ১ সপ্তাহের বেশি সময় ধরে অতিরিক্ত লোড শেডিং দেয়া হচ্ছে। সেই সাথে পানি সরবরাহ বন্ধ থাকায় স্বাভাবিক কার্যক্রম করতে পারছেন না গ্রাহকরা। তারা বলেন, এভাবে চলতে থাকলে মানুষ পানি ও বিদ্যুতের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হবে।
কর্তৃপক্ষ বলছে, জাতীয় গ্রীড থেকে প্রাপ্ত বিদ্যুৎ সমান ভাগে সরবরাহ করা হচ্ছে, তাদের করার কিছুই নেই। এদিকে ২ আগষ্ট শনিবার বিক্রয় ও বিতরণ বিভাগ, ওজোপাডিকো, ঝালকাঠি তাদের ফেসবুক পেজে ‘লোডশেডিং চলমান’ শীর্ষক ফটোকার্ডের মাধ্যমে জানিয়েছেন, চাহিদা ৮.৫ মেগাওয়াট থাকলেও বরিশাল থেকে বরাদ্দ ৬ মেগাওয়াট।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।