ঝালকাঠিতে তীব্র গরমে অসহনীয় ঘনঘন লোডশেডিং হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া সাধারণ গ্রাহকদের ভোগান্তিতে ফেলছে। অতিরিক্ত গরমে ঘনঘন বিদ্যুৎ যাওয়ার ফলে শিশু, বৃদ্ধ, রোগী ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। দোকানপাট ও ছোট কারখানার কাজ বারবার ব্যাহত হচ্ছে। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ এবং স্থানীয় বিদ্যুৎ অফিসের নানা অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ গ্রাহকরা সম্প্রতি শহরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও পালন করেছেন। একদিকে অসহনীয় ঘন ঘন লোডশেডিং অন্যদিকে পানি সরবরাহও বন্ধ থাকছে। দিনে ও রাতের অধিংকাংশ সময়ই গ্রাহকদের বিদ্যুৎ ও পানি বিহীন থাকতে হচ্ছে। গত ১ সপ্তাহের বেশি সময় ধরে এ অচলাবস্থা চলছে। গ্রাহকদের অভিযোগ, গত ১ সপ্তাহের বেশি সময় ধরে অতিরিক্ত লোড শেডিং দেয়া হচ্ছে। সেই সাথে পানি সরবরাহ বন্ধ থাকায় স্বাভাবিক কার্যক্রম করতে পারছেন না গ্রাহকরা। তারা বলেন, এভাবে চলতে থাকলে মানুষ পানি ও বিদ্যুতের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হবে। কর্তৃপক্ষ বলছে, জাতীয় গ্রীড থেকে প্রাপ্ত বিদ্যুৎ সমান ভাগে সরবরাহ করা হচ্ছে, তাদের করার কিছুই নেই। এদিকে ২ আগষ্ট শনিবার বিক্রয় ও বিতরণ বিভাগ, ওজোপাডিকো, ঝালকাঠি তাদের ফেসবুক পেজে ‘লোডশেডিং চলমান’ শীর্ষক ফটোকার্ডের মাধ্যমে জানিয়েছেন, চাহিদা ৮.৫ মেগাওয়াট থাকলেও বরিশাল থেকে বরাদ্দ ৬ মেগাওয়াট।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী