Current Bangladesh Time
Monday August ১৭, ২০২৬ ২:৪০ PM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » ভোলায় স্কুল থেকে ফিরছিল ছাত্রী, তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
৬ August ২০২৬ Thursday ১২:২৮:৫৪ PM
Print this E-mail this

ভোলায় স্কুল থেকে ফিরছিল ছাত্রী, তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ


বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার কিশোরদের একজনের বয়স ১৬, অন্য দুজনের বয়স ১৭। তারা সবাই উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। 

স্থানীয় সূত্র জানায়, গত ২৬ জুলাই দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। তাকে পথ থেকে তুলে নিয়ে স্থানীয় একটি বাগানে নিয়ে যায় কিছু কিশোর-তরুণ।তারা পর্যায়ক্রমে মেয়েটিকে ধর্ষণ করে। কয়েকজন সেই দৃশ্যের ভিডিও ধারণ করে। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আলোড়ন তৈরি হয়। মেয়েটির ভাই রাতেই চারজনের নাম উল্লেখ করে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

পুলিশ রাতেই তিন কিশোরকে গ্রেপ্তার করে বলে জানান বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, মামলাটির তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তিনজনকেই গতকাল বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com