Current Bangladesh Time
Friday September ১১, ২০২৬ ৪:১৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল বোর্ডে মেয়েদের বাজিমাত, এগিয়ে বিজ্ঞান বিভাগ
১০ August ২০২৬ Monday ৪:৫৫:৫৯ PM
Print this E-mail this

বরিশাল বোর্ডে মেয়েদের বাজিমাত, এগিয়ে বিজ্ঞান বিভাগ


নগর প্রতিনিধি:

বরিশাল শিক্ষা বোর্ডে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ।গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৩৬টি।

সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, গত বছরের থেকে এবার অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৪৭৩ জন কম রয়েছে।তবে পাসের হার গতবারের থেকে এবার ৩ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

আর সেই পাসের হারের হিসাব অনুযায়ী, বরিশাল বোর্ডে এসএসসিতে মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৬৬ দশমিক ৬৫ এবং ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৫৩ দশমিক ১৫ শতাংশ।মেয়েদের এগিয়ে থাকার এ ধারাবাহিকতা টানা ছয় বছর ধরেই চলে আসছে।

বিষয়ভিত্তিক পাসের হারেও বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে এগিয়ে রয়েছে মেয়েরা। বিজ্ঞান বিভাগে মেয়েদের পাসের হার ৮৬ দশমিক ৯৪ এবং ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৫৮ শতাংশ। মানবিক বিভাগে মেয়েদের পাসের হার ৫৬ দশমিক ৮৭ এবং ছেলেদের পাসের হার ৩৯ দশমিক ৭৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে মেয়েদের পাসের হার ৬৮ দশমিক ৪৮ এবং ছেলেদের পাসের হার ৪৯ দশমিক ৭৫ শতাংশ।

এদিকে মোট জিপিএ-৫-এর মধ্যে ১ হাজার ৫৮৫ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে, যেখানে মেয়েদের থেকে ছেলেরা ৩৯২ জন জিপিএ-৫ কম পেয়েছে। ছেলেদের জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১ হাজার ১৯৩টি।

বরিশাল শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, এবার বরিশাল বোর্ডের অধীনে বিভাগের ৬ জেলার ১ হাজার ৫১৫টি স্কুল থেকে ৮২ হাজার ৯০১ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ২১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮০ হাজার ৪৫৮ জন। পাস করেছে ৪৮ হাজার ৫৫৫ জন। অপরদিকে মোট পরীক্ষায় ২৪ জনকে বহিষ্কার করা হয়েছে এবং এর মধ্যে ছেলেদের সংখ্যা দ্বিগুণেরও বেশি ছিল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com