" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জের রহমতপুর যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব


আমাদেরবরিশাল.কম

১৪ August ২০২৬ Friday ৩:১৬:১৯ PM

নিজস্ব প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে সন্তান প্রসব করেছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। 

শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী বেশ কিছুদিন ধরে রহমতপুর বাসস্ট্যান্ড, ব্রিজ ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। শুক্রবার সকালে হঠাৎ যাত্রী ছাউনির ভেতরেই তিনি সন্তান প্রসব করেন।
স্থানীয় ব্যবসায়ী মো. লিটন হোসেন জানান, বিষয়টি প্রথমে তার নজরে আসে। পরে তিনি কিছু কাপড় ও ব্যানার দিয়ে মা ও নবজাতককে আড়াল করেন। একই সঙ্গে স্থানীয় লোকজনের সহায়তায় বিষয়টি বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়।

খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে মা ও নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ইউএনও আসমাউল হুসনা যুগান্তরকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিজ উদ্যেগে মা ও নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।  

স্থানীয়রা জানান, অসহায় ওই নারী ও নবজাতকের চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা। তারা মা ও নবজাতকের সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।