Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জের রহমতপুর যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব
১৪ August ২০২৬ Friday ৩:১৬:১৯ PM
বাবুগঞ্জের রহমতপুর যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব
নিজস্ব প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে সন্তান প্রসব করেছেন এক মানসিক ভারসাম্যহীন নারী।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী বেশ কিছুদিন ধরে রহমতপুর বাসস্ট্যান্ড, ব্রিজ ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। শুক্রবার সকালে হঠাৎ যাত্রী ছাউনির ভেতরেই তিনি সন্তান প্রসব করেন। স্থানীয় ব্যবসায়ী মো. লিটন হোসেন জানান, বিষয়টি প্রথমে তার নজরে আসে। পরে তিনি কিছু কাপড় ও ব্যানার দিয়ে মা ও নবজাতককে আড়াল করেন। একই সঙ্গে স্থানীয় লোকজনের সহায়তায় বিষয়টি বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়।
খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে মা ও নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ইউএনও আসমাউল হুসনা যুগান্তরকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিজ উদ্যেগে মা ও নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
স্থানীয়রা জানান, অসহায় ওই নারী ও নবজাতকের চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা। তারা মা ও নবজাতকের সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান