বরিশালের বানারীপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারী আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে।
বানারীপাড়া থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটু’কে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানাযায় বৃহস্পতিবার ( ১৩ই আগষ্ট) রাতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম র্যাব এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিড়ি এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাখার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটু’কে গ্রেফতার করে। আসামী টিটু বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রামের মৃত আবুল কাশেম’র ছেলে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো: মজিবুর রহমান জানান মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মনিরুজ্জামান টিটুকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান