Current Bangladesh Time
Friday August ১৪, ২০২৬ ১২:০৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় সমকালের সাবেক সম্পাদক গোলাম সারওয়ারের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়ানুষ্ঠান
১৩ August ২০২৬ Thursday ৯:৪১:৩৭ PM
Print this E-mail this

বানারীপাড়ায় সমকালের সাবেক সম্পাদক গোলাম সারওয়ারের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়ানুষ্ঠান


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বরিশালের বানারীপাড়ায় তার রুহের মাগফেরাত কামনায় দোয়া, মোনাজাত ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে বরেণ্য এই সাংবাদিককে শ্রদ্ধায় স্মরণ করা হয়।

পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে ‘সেতারা মনজিলে’ গোলাম সারওয়ারের পরিবার ও ‘গোলাম সারওয়ার ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল তার রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তিলাওয়াত, বিশেষ মোনাজাত এবং স্থানীয় একটি এতিমখানার শিশুদের মাঝে তবারক বিতরণ।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৩ আগস্ট সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com