Current Bangladesh Time
Friday August ১৪, ২০২৬ ১২:০৫ AM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ‘স্বপন বাহিনীর’ ২ সহযোগী আটক
১৩ August ২০২৬ Thursday ৯:২৭:৩৮ PM
Print this E-mail this

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ‘স্বপন বাহিনীর’ ২ সহযোগী আটক


মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে কুখ্যাত ‘স্বপন বাহিনীর’ দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কাজির চর এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়নের কাজির চর এলাকার নূর উদ্দিন রুবেল (৩৫) ও মো. বাচ্চু মিয়া (২৫)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত কাজির চর এলাকায় কোস্ট গার্ডের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ‘স্বপন বাহিনীর’ দুই সহযোগীকে আটক করা হয়।

কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, আটক দুজন দীর্ঘদিন ধরে কুখ্যাত ‘স্বপন বাহিনীর’ সহযোগী হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com