Home » দুমকি » পটুয়াখালী » পবিপ্রবিতে র্যাগিংয়ে অসুস্থ হয়ে হাসপাতালে শিক্ষার্থী
১৩ August ২০২৬ Thursday ৯:২১:৪৪ PM
পবিপ্রবিতে র্যাগিংয়ে অসুস্থ হয়ে হাসপাতালে শিক্ষার্থী
দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হওয়া এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার ( ১৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাবিব ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আইন ও ভূমি প্রশাসন অনুষদের নবীন শিক্ষার্থী।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিজয়-২৪ হলের কমনরুমে বিভিন্ন অনুষদের নবীন শিক্ষার্থীদের ডেকে নিয়ে পরিচয় পর্বের নামে মানসিক নির্যাতন করা হয়। এ সময় ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তার হাত-পা ঠান্ডা হয়ে আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে এ ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মো. আব্দুর রহিম এবং সহযোগী অধ্যাপক মো. ফয়সালকে করা হয়েছে সদস্য। সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে দোষীদের চিহ্নিত করা এবং ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় বিষয়ে সুপারিশ ও সুস্পষ্ট মতামত দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান যুগান্তরকে বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার নৈতিক যোগ্যতা নেই। দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান