Current Bangladesh Time
Friday August ১৪, ২০২৬ ১২:০৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » উপকূলীয় মানুষের জীবনযাপন দেখতে বরিশালে ডাচ রাষ্ট্রদূত
১৩ August ২০২৬ Thursday ৯:৩৭:৪৭ PM
Print this E-mail this

উপকূলীয় মানুষের জীবনযাপন দেখতে বরিশালে ডাচ রাষ্ট্রদূত


আমাদের বরিশাল ডেস্ক:

ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে রয়েছে বেশ কিছু মিল। সেই মিলের জায়গা থেকেই বাংলাদেশের উপকূলীয় মানুষের জীবনযাপন, সুপেয় পানির সংকট ও তা নিরসনের উদ্যোগ বিষয় দেখতে বরিশালে আসেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল। 

আজ বৃহস্পতিবার জেলার বাকেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরে দেখেছেন পানি সরবরাহের উদ্যোগ। পাশাপাশি মুগ্ধ হয়েছেন বরিশালের প্রকৃতি, মানুষের আতিথেয়তা ও ঐতিহ্যে। সফরজুড়ে বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় মানুষের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি। 

এ প্রসঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল জানান, ঘরে ঘরে ট্যাপের মাধ্যমে নিরাপদ পানি পৌঁছে গেলে বিশেষ করে নারী ও শিশুদের পানি সংগ্রহের কষ্ট এবং নিরাপত্তাঝুঁকি কমবে। 

বৃষ্টির মধ্যেও বরিশালের অভিজ্ঞতা কেমন—সাংবাদিকদের এমন প্রশ্নে হাসিমুখে নিজের মুগ্ধতার কথা জানান ডাচ রাষ্ট্রদূত। ডাচ সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে বরিশালের বিখ্যাত ভাসমান বাজার ঘুরে দেখেন রাষ্ট্রদূত। প্রশংসা করেন এখানকার প্রকৃতি ও সুস্বাদু মাছের। 

ম্যাক্স ফাউন্ডেশন, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ ও ম্যাক্স ট্যাপ ওয়াটারের সহায়তায় প্রত্যন্ত অঞ্চলে অফ-গ্রিড সিস্টেমে কীভাবে সুপেয় পানি পৌঁছে দেওয়া হচ্ছে, তা সরেজমিনে পরিদর্শন করে ডাচ প্রতিনিধিদল। 

ম্যাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়োকা ল্য পুলে জানান, প্রায় দুই দশক আগে তাঁদের মানবিক কার্যক্রমের যাত্রা শুরু হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রত্যন্ত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। 

সফরসঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর এ টি এম তারিকুল ইসলাম এবং ম্যাক্স ফাউন্ডেশন সোশ্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com