Current Bangladesh Time
Friday September ১১, ২০২৬ ৪:৪৬ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে গৃহবধূর ঘরে যুব জামায়াত নেতাকে আটকের অভিযোগ, অভিযুক্তের দাবি ‘ষড়যন্ত্র’
১৩ August ২০২৬ Thursday ৫:৩৯:৩৫ PM
Print this E-mail this

বাউফলে গৃহবধূর ঘরে যুব জামায়াত নেতাকে আটকের অভিযোগ, অভিযুক্তের দাবি ‘ষড়যন্ত্র’


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক গৃহবধূর ঘরে প্রবেশের পর আপত্তিকর অবস্থায় এক যুব জামায়াত নেতাকে গ্রামবাসী আটকের অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত নেতা এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ভোটার এলাকা পরিবর্তনের আবেদনে স্বাক্ষর নেওয়ার জন্য তিনি ওই বাড়িতে গিয়েছিলেন এবং পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে।
বুধবার (১২ আগস্ট) গভীর রাতে উপজেলার সূর্যমণি ইউনিয়নের পূর্ব ইন্দ্রকূল গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আতিকুল ইসলাম সূর্যমণি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি এবং পূর্ব ইন্দ্রকূল গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই গৃহবধূর স্বামী শ্বশুরবাড়িতে ছিলেন। এ সময় আতিকুল ইসলাম গৃহবধূর ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে গৃহবধূর শ্বশুর চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের আটক করেন। পরে আতিকের স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যান।
গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার বলেন, “কিছুদিন ধরে আতিক আমার পুত্রবধূর সঙ্গে সখ্যতা গড়ে তোলে। বুধবার রাতে আমার চিৎকার শুনে সে ঘর থেকে বেরিয়ে আসে এবং কাঁপতে থাকে। পরে লুঙ্গি বদলে প্যান্ট পরে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় লোকজন এসে তাকে আটক করে।
সূর্যমণি ইউনিয়নের গ্রাম পুলিশ ইউসুফ হাওলাদার বলেন, আতিক জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। বুধবার রাতে গ্রামবাসী তাকে ওই গৃহবধূর ঘর থেকে আটক করেছে।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আতিকুল ইসলাম। তিনি বলেন, গৃহবধূর স্বামী ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনপত্রে স্বাক্ষর নেওয়ার জন্য আমি তাদের বাড়িতে যাই। ঘরে প্রবেশ করার পর গৃহবধূর শ্বশুর বাইরে থেকে দরজা বন্ধ করে লোকজন জড়ো করেন এবং আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়িয়ে দেন। এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে একজন আমাকে অবহিত করেছেন। বিস্তারিত না জেনে এ মুহূর্তে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়ে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com