Current Bangladesh Time
Thursday August ১৩, ২০২৬ ৬:১৫ PM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ড্রেজারসহ আটক ৫
১৩ August ২০২৬ Thursday ১:১৬:২০ PM
Print this E-mail this

মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ড্রেজারসহ আটক ৫


মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। 

কোস্ট গার্ডের দক্ষিণ জোনের সদস্যরা আজ বুধবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার পূর্ব ও পশ্চিম পাশের মেঘনার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অন্য ড্রেজারগুলো পালিয়ে যায়। 

জব্দ করা ড্রেজারটির মালিক হানিফ মাঝি। আটক ব্যক্তিরা হলেন বরগুনা জেলার লাকুরতলী গ্রামের নয়া মিয়া, ইসমাইল, শুক্কুর মিয়া, হাসান ও কায়েস মোল্লা। 

স্থানীয়রা জানান, নিয়মের তোয়াক্কা না করে প্রভাবশালী মহল মেঘনা নদীর উপকূলের কাছাকাছি এলাকা থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে নির্মাণাধীন বেড়িবাঁধ প্রকল্পটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। দুই বছর ধরে এলাকাবাসী প্রতিবাদ জানালেও বালু উত্তোলন বন্ধ হয়নি। তাঁরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। 

কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মেঘনায় অভিযান চালিয়ে অবৈধ ড্রেজারসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
বরিশাল অঞ্চল: ৪ কারণে ইলিশের দেখা নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com