Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলোক কর্মকার গ্রেফতার
১৩ August ২০২৬ Thursday ৬:৩৮:০৭ PM
কাউখালীতে উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলোক কর্মকার গ্রেফতার
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুরের কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সহযোগী সংগঠন যুবলীগের লীগের উপজেলা আহবায়ক, এবং কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে কাউখালীর মদন মোহন জিউর আখড়া বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে কাউখালী থানায় ২৪ সালের অক্টোবর মাসে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অলক কর্মকারকে বুধবার বিকেলে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুর আদালতের আদালতে প্রেরণ করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা