Home » বরিশাল » বানারীপাড়া » পূর্ব শত্রুতার জেরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে নৃ*শং*সভাবে কু*পি*য়ে জ*খ*ম, ঢাকায় প্রেরণ
১৪ August ২০২৬ Friday ১১:৪৫:৫৮ AM
পূর্ব শত্রুতার জেরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে নৃ*শং*সভাবে কু*পি*য়ে জ*খ*ম, ঢাকায় প্রেরণ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমিসংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারী (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) সন্ধ্যার পর এ বর্বর হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা ও আহতর স্বজনরা জানান, পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার উজ্জল মিস্ত্রি, সজল মিস্ত্রি, স্বপন মিস্ত্রি ও উৎস মিস্ত্রি বাড়ি ফেরার পথে রাস্তায় একা পেয়ে পবিত্র বেপারীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি, কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে তার হাতে এবং দুই পায়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় তারা দুই পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালায় সশস্ত্র হামলাকারীরা।
পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা তাকে রাস্তার ওপর মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া থানায় নিয়ে যান। থানা থেকে অ্যাম্বুলেন্সে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করেন। হামলাকারীরা আত্মগোপনে চলে যাওয়ায় এবিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান