![]() অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা
১৫ August ২০২৬ Saturday ৩:০৫:০৫ PM
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের আগৈলঝাড়ায় বাল্যবিবাহ চলাকালে অভিযান চালিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় বর ও কনের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের রাশেদ হাওলাদারের মেয়ে ও কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাত আক্তারের (১৩) পার্শ্ববর্তী এলাকার বাচ্চুর ছেলে আকাশ খলিফার সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে বন্ধ করেন। এ সময় বর পালিয়ে যান। পরে দুই পরিবারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেছি। একই সঙ্গে বর-কনের পরিবারকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

