Current Bangladesh Time
Sunday October ২৫, ২০২৬ ৫:৪২ AM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা
১৫ August ২০২৬ Saturday ৩:০৫:০৫ PM
Print this E-mail this

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় বাল্যবিবাহ চলাকালে অভিযান চালিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় বর ও কনের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের রাশেদ হাওলাদারের মেয়ে ও কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাত আক্তারের (১৩) পার্শ্ববর্তী এলাকার বাচ্চুর ছেলে আকাশ খলিফার সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে বন্ধ করেন। এ সময় বর পালিয়ে যান। পরে দুই পরিবারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেছি। একই সঙ্গে বর-কনের পরিবারকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
ডেঙ্গু রোগীর আলাদা ওয়ার্ড নেই শেবাচিমে
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com