![]() বরগুনায় ডোবায় পড়ে প্রাণ গেল ৩ বছরের শিশুর
১৫ August ২০২৬ Saturday ৬:৫০:৪১ PM
আমতলী (বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার তালতলীতে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাইমন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাজীরখাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমন ওই গ্রামের রফিক আকনের ছেলে। স্বজন ও স্থানীয় সূত্র যায়, শনিবার সকালে সাইমন তার বাবার পাশে বসে খেলছিল। কিছুক্ষণ পর বাবার অগোচরে সে বাড়ির পাশে থাকা একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে সাইমনকে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

