Current Bangladesh Time
Friday September ১১, ২০২৬ ৪:৩৪ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » বরগুনায় ডোবায় পড়ে প্রাণ গেল ৩ বছরের শিশুর
১৫ August ২০২৬ Saturday ৬:৫০:৪১ PM
Print this E-mail this

বরগুনায় ডোবায় পড়ে প্রাণ গেল ৩ বছরের শিশুর


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাইমন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাজীরখাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমন ওই গ্রামের রফিক আকনের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্র যায়, শনিবার সকালে সাইমন তার বাবার পাশে বসে খেলছিল। কিছুক্ষণ পর বাবার অগোচরে সে বাড়ির পাশে থাকা একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে সাইমনকে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com