Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ৪:০৫ AM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
১৬ August ২০২৬ Sunday ৮:১৭:৫৪ PM
Print this E-mail this

কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা



কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত ও সফল মৎস্যচাষিদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ অনেকে।


বক্তারা বলেন, মাছ বাংলাদেশের মানুষের আমিষের অন্যতম প্রধান উৎস। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে মাছ চাষ করে মৎস্যচাষিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের চাহিদা পূরণের পাশাপাশি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করা হচ্ছে।
আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com