![]() পবিপ্রবির ৮ শিক্ষক ও কর্মকর্তাকে শোকজ
১৯ August ২০২৬ Wednesday ৮:১১:১৮ PM
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে নাশকতায় উসকানি দেওয়ার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৮ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে অভিযুক্তদের কর্মকাণ্ডকে গুরুদণ্ডমূলক অপরাধ হিসেবে উল্লেখ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। শোকজপ্রাপ্তরা হলেন- প্রফেসর ড. মো. জুয়েল হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার নাঈম কাওসার, তানজিলুর রহমান, মো. ওয়াজ কুরুনি, ফিরোজ আলম, সহকারী রেজিস্ট্রার আসমা আক্তার সেতু, মো. শামীম খান এবং সাময়িক বরখাস্তকৃত সেকশন অফিসার আরিফুর রহমান পিয়েল। অফিস আদেশে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী ও দণ্ডনীয় অপরাধ। এতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ তদন্তাধীন রয়েছে। সেই প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ তদন্তে প্রমাণিত হলে বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

