Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, সারারাত গাছতলায় পড়েছিলেন যুবক
৩০ August ২০২৬ Sunday ৩:১৬:১১ PM
বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, সারারাত গাছতলায় পড়েছিলেন যুবক
বরগুনা প্রতিনিধি:
বরগুনা পৌর শহরে ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন দবির হোসেন নামের এক যুবক। আহত অবস্থায় সারারাত গাছের নিচে পড়ে থাকার পর সকালে বাড়ির মালিককে ডাকাডাকি করে উদ্ধারের অনুরোধ জানান তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শনিবার (২৯ আগস্ট) বরগুনা পৌরসভার খাড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত দবির হোসেনকে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল মিয়ার বাড়ির একটি ডাবগাছে উঠে ডাব কাটছিলেন দবির। কয়েকটি ডাব করাত দিয়ে কেটে নিচেও ফেলেন তিনি। একপর্যায়ে গাছে থাকা ভিমরুলের বাসায় আঘাত লাগলে ভিমরুল তাকে কামড়াতে শুরু করে। এ সময় গাছ থেকে পড়ে কোমর ও হাতে গুরুতর আঘাত পান তিনি। এরপর রাতভর গাছের নিচেই পড়ে থাকেন।
সকালে বাড়ির মালিক বেলাল মিয়াকে ডাকতে থাকেন দবির। বেলাল মিয়া বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি, তিনি গাছের নিচে পড়ে আছেন। তিনি আমাদের উদ্ধার করতে বলেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আশফাকুর রহমান বলেন, দবির হোসেনের অবস্থা গুরুতর ছিল। তার মেরুদণ্ডে গুরুতর আঘাতের আশঙ্কা থাকায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তার অবস্থা গুরুতর। ডাব চুরির বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি