![]() স্বাভাবিক জোয়ারের চেয়ে নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বরগুনার বিভিন্ন ফেরিঘাট ও এর পন্টুনের গ্যাংওয়ে তলিয়ে যাতায়াত ও যান চলাচল ব্যাহত হচ্ছে।
১ September ২০২৬ Tuesday ১০:০৯:২০ PM
বরগুনা প্রতিনিধি: ![]() দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন এসব নদীতে জোয়ার শুরু হলে দুপুর ১টার দিকে বিষখালীর নদীর বরগুনা-পাথরঘাটা এবং বদনীখালী-বামনা ফেরি ঘাটের গ্যাংওয়ে তলিয়ে যায়। পরে দেড়টার দিকে পায়রা নদীর পুরাকাটা-আমতলী ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন এসব রুটের যাত্রীরা। বরগুনা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরগুনায় ১২০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ কারণে নদীর পানি কিছুটা বেড়েছে। বরগুনা-পাথরঘাটা রুটের বরইতলা ফেরিঘাটের গ্যাংওয়ে জোয়ারের পানিতে প্রায় আড়াই ফুট তলিয়ে যায়। এ কারণে চরম ভাগান্তিতে পড়েন ওই রুটের যাত্রীরা। বরগুনা থেকে পাথরঘাটাগামী যাত্রী ইবনে সাদ বলেন, ‘ভারী বর্ষণের কারণে গ্যাংওয়ে তলিয়ে গেছে। এখান থেকে চলাচল করাটা ঝুঁকিপুর্ণ।’ একই অবস্থা পুরাকাটা-আমতলী ও বদনীখালী-বামনা ফেরিঘাটের। এই দুটি ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায়ও ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

