Current Bangladesh Time
Tuesday September ১, ২০২৬ ১১:০৯ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » স্বাভাবিক জোয়ারের চেয়ে নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বরগুনার বিভিন্ন ফেরিঘাট ও এর পন্টুনের গ্যাংওয়ে তলিয়ে যাতায়াত ও যান চলাচল ব্যাহত হচ্ছে।
১ September ২০২৬ Tuesday ১০:০৯:২০ PM
Print this E-mail this

স্বাভাবিক জোয়ারের চেয়ে নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বরগুনার বিভিন্ন ফেরিঘাট ও এর পন্টুনের গ্যাংওয়ে তলিয়ে যাতায়াত ও যান চলাচল ব্যাহত হচ্ছে।


বরগুনা প্রতিনিধি:

দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন এসব নদীতে জোয়ার শুরু হলে দুপুর ১টার দিকে বিষখালীর নদীর বরগুনা-পাথরঘাটা এবং বদনীখালী-বামনা ফেরি ঘাটের গ্যাংওয়ে তলিয়ে যায়। পরে দেড়টার দিকে পায়রা নদীর পুরাকাটা-আমতলী ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন এসব রুটের যাত্রীরা।

বরগুনা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরগুনায় ১২০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ কারণে নদীর পানি কিছুটা বেড়েছে।

বরগুনা-পাথরঘাটা রুটের বরইতলা ফেরিঘাটের গ্যাংওয়ে জোয়ারের পানিতে প্রায় আড়াই ফুট তলিয়ে যায়। এ কারণে চরম ভাগান্তিতে পড়েন ওই রুটের যাত্রীরা।

বরগুনা থেকে পাথরঘাটাগামী যাত্রী ইবনে সাদ বলেন, ‘ভারী বর্ষণের কারণে গ্যাংওয়ে তলিয়ে গেছে। এখান থেকে চলাচল করাটা ঝুঁকিপুর্ণ।’

একই অবস্থা পুরাকাটা-আমতলী ও বদনীখালী-বামনা ফেরিঘাটের। এই দুটি ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায়ও ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com