![]() ভোলায় ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার
৭ September ২০২৬ Monday ৩:১৩:২৭ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলার দৌলতখান উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে গ্রেপ্তারের পর আজ রোববার তাঁদের ভোলার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাহাত হোসেন (২২) ও একই এলাকার শাহজাহানের ছেলে মো. হাসান (৩০)। বিষয়টি নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম । তিনি আজকের পত্রিকাকে বলেন, শনিবার সকাল থেকে রাত পর্যন্ত পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার ভোলার আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

