Current Bangladesh Time
Thursday September ২৪, ২০২৬ ৬:২৭ AM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » ভোলায় ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার
৭ September ২০২৬ Monday ৩:১৩:২৭ PM
Print this E-mail this

ভোলায় ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার


ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে গ্রেপ্তারের পর আজ রোববার তাঁদের ভোলার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাহাত হোসেন (২২) ও একই এলাকার শাহজাহানের ছেলে মো. হাসান (৩০)।

বিষয়টি নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম । তিনি আজকের পত্রিকাকে বলেন, শনিবার সকাল থেকে রাত পর্যন্ত পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার ভোলার আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com