" />
AmaderBarisal.com Logo

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ


আমাদেরবরিশাল.কম

১৩ September ২০২৬ Sunday ৭:৪৩:৪৩ PM

দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকী উপজেলার সরকারি  জনতা কলেজ চত্তর থেকে মেশিনগানের একটি কার্তুজ (বুলেট) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক  ও চাঞ্চল্য ছড়িয়ে পরেছে।

 জানাগেছে, শনিবার (১২সেপ্টেম্বর) বিকেলে নবম শ্রেণীর  এক শিক্ষার্থী  জিহাদুল ইসলাম জিদান   সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে ইটের ফাঁকে তামা সদৃশ্য একটি বস্তু প্রথমে দেখতে পেয়ে খেলনা ভেবে বাসায় নিয়ে যায় পর দিন রোববার স্কুলের বন্ধুদের দেখাতে নিয়ে যায়। টিফিন টাইমে এলাকার এক বড় ভাই জিহাদ হোসাইনকে দেখালে তিনি তাৎক্ষণিক জরুরী সেবা  ৯৯৯ এ কল করে পুলিশে খবর দেন। খবর পেয়ে দুমকী থানা পুলিশ কার্তুজটি উদ্ধার করে।

নবম শ্রেণীর শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান বলেন, ‘আমি মাঠে ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে ইটের ফাঁকে তামা সদৃশ্য একটি বস্তু প্রথমে দেখতে পেয়ে খেলনা ভেবে বাসায় নিয়ে যাই। পরের দিন এলাকার এক বড় ভাই জিহাদ হোসাইনকে দেখালে তিনি তাৎক্ষণিক পুলিশে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে কার্তুজটি(বুলেট) উদ্ধার করে নিয়ে যায়।’

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কার্তুজটি(বুলেট) উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে  অনুমান করা গেছে  এটি মেশিনগানের কার্তুজ। এটি কিভাবে এখানে এলো সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।