Home » দুমকি » পটুয়াখালী » দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
১৩ September ২০২৬ Sunday ৭:৪৩:৪৩ PM
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকী উপজেলার সরকারি জনতা কলেজ চত্তর থেকে মেশিনগানের একটি কার্তুজ (বুলেট) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পরেছে।
জানাগেছে, শনিবার (১২সেপ্টেম্বর) বিকেলে নবম শ্রেণীর এক শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে ইটের ফাঁকে তামা সদৃশ্য একটি বস্তু প্রথমে দেখতে পেয়ে খেলনা ভেবে বাসায় নিয়ে যায় পর দিন রোববার স্কুলের বন্ধুদের দেখাতে নিয়ে যায়। টিফিন টাইমে এলাকার এক বড় ভাই জিহাদ হোসাইনকে দেখালে তিনি তাৎক্ষণিক জরুরী সেবা ৯৯৯ এ কল করে পুলিশে খবর দেন। খবর পেয়ে দুমকী থানা পুলিশ কার্তুজটি উদ্ধার করে।
নবম শ্রেণীর শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান বলেন, ‘আমি মাঠে ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে ইটের ফাঁকে তামা সদৃশ্য একটি বস্তু প্রথমে দেখতে পেয়ে খেলনা ভেবে বাসায় নিয়ে যাই। পরের দিন এলাকার এক বড় ভাই জিহাদ হোসাইনকে দেখালে তিনি তাৎক্ষণিক পুলিশে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে কার্তুজটি(বুলেট) উদ্ধার করে নিয়ে যায়।’
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কার্তুজটি(বুলেট) উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা গেছে এটি মেশিনগানের কার্তুজ। এটি কিভাবে এখানে এলো সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ