![]() দুমকিতে যুবককে কুপিয়ে জখম
১৯ September ২০২৬ Saturday ৩:১৮:৪৭ PM
দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর দুমকিতে রাতের আঁধারে মো. আরিফ হোসেন (২৮) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্তে কাজ করছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকন বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত আরিফ হোসেন পশ্চিম লেবুখালী ৩ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের ছেলে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে আকন বাড়ির সামনে পৌঁছলে অজ্ঞাতনামা কয়েকজন তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লেবুখালী প্রাইভেট হসপিটালে নিয়ে যান। স্বজন ও স্থানীয়দের দাবি, আরিফের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

