" />
AmaderBarisal.com Logo

মাদক সেবনের টাকার জন্য স্ত্রীকে কু/পি/য়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে


আমাদেরবরিশাল.কম

২৫ September ২০২৬ Friday ১:০৩:৩৮ AM

দশমিনা প্রতিনিধি:

মাদক সেবনের টাকার জন্য নিজ স্ত্রীকে ১৪টি কোপ দিয়ে পিছনে হাত বেঁধে জবাই করে হ’/ ত্যা করেছে নিজ স্বামী মোঃ জিকিরুল ওরফে জুয়েল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকার কদম তলী থানার ধোলাইপাড় অংশে ৬১ নম্বর ওয়ার্ডে একটি বাসায় মোসাম্মৎ ইয়ানূর বেগম নামে এক গৃহবধূকে ধারালো বডি দিয়ে কুপিয়ে নি/’হ/’ত করেছে তার স্বামী মোঃ জিকিরুল ওরফে জুয়েল।
তিনি নিজ স্ত্রীর শরীরের লজ্জা স্থান সহ শরীরের বিভিন্ন অংশে ১৪টি কোপ দিয়েছে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য পিছনে হাত বেঁধে গলায় জবাই করে মাথা আলাদা করেছে। কানের স্বর্ণ নেওয়ার জন্য কান কেটে নিয়েছে, তারপরে স্ত্রীকে ঘরের ভিতর রেখে বাইরে থেকে তালা মেরে দিয়ে পালিয়ে গেছে।

ঢাকা মেডিকেলে পোস্ট মর্ডাম এর শেষে ইয়ানুর বেগমকে তার গ্রামের বাড়িতে শনিবার সকাল নয়টার সময় জানাজা শেষে দাফন করা হয়েছে।

নি’/ হ’ত ইয়ানূর বেগমের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮নং বকুলবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. হানিফ হাওলাদারের একমাত্র মেয়ে।

অভিযুক্ত খুনি মোঃ জিকিরুল ওরফে জুয়েলের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার ২নং আলিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজী বাড়ির মো. ফোরকান মিয়ার ছেলে।

খুনি মোঃ জিকিরুল ওরফে জুয়েল বাউফল ট্রাভেলস ও অন্তরা পরিবহনের সুপারভাইজার ও ড্রাইভার হিসেবে দীর্ঘদিন জড়িত আছেন।

পরিবারের অভিযোগ, ইয়ানূর বেগমকে তাঁর স্বামী মো. জিকিরুল মাদক সেবনের টাকার জন্য ১৪টি কোপ দিয়ে পিছনে হাত বেঁধে তারপরে জবাই করে হ’/ ত্যা করেছে।

ঘটনার পর জিকিরুল পালিয়ে গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।