![]() মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
৭ October ২০২৬ Wednesday ২:১১:২৬ AM
মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাস দিয়ে এক নারীর সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে টিকিকাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম মাতুব্বরের বিরুদ্ধে। থানায় দেওয়া অভিযোগে ওই নারী দাবি করেন, তার সাবেক স্বামী দীর্ঘদিন বিদেশে থাকার সুযোগে ইউপি সদস্য জসিম মাতুব্বরের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জসিম তাকে বিয়ের আশ্বাস দিয়ে সাবেক স্বামীকে তালাক দিতে বলেন। তার আশ্বাসে প্রায় দুই বছর আগে তিনি স্বামীকে তালাক দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. জসিম মাতুব্বরের বিষয়টির সম্পূর্ণ অস্বীকার করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

