Current Bangladesh Time
Wednesday October ৭, ২০২৬ ২:৫৭ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে 
৭ October ২০২৬ Wednesday ২:১১:২৬ AM
Print this E-mail this

মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে 


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাস দিয়ে এক নারীর সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে টিকিকাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম মাতুব্বরের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী মোসা. মুক্তা আক্তার (২৫) মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

থানায় দেওয়া অভিযোগে ওই নারী দাবি করেন, তার সাবেক স্বামী দীর্ঘদিন বিদেশে থাকার সুযোগে ইউপি সদস্য জসিম মাতুব্বরের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জসিম তাকে বিয়ের আশ্বাস দিয়ে সাবেক স্বামীকে তালাক দিতে বলেন। তার আশ্বাসে প্রায় দুই বছর আগে তিনি স্বামীকে তালাক দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এরপর বিয়ের আশ্বাস দিয়ে জসিম মাতুব্বর তার সঙ্গে দীর্ঘদিন স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখেন। এ সময় তাকে ঢাকা, কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার অভিযোগও করেন ওই নারী। একাধিকবার বিয়ের কথা বললেও অভিযুক্ত বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে যান বলে দাবি তার।
সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে ভুক্তভোগীর বাবার বাড়িতে জসিম তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বিয়ের জন্য চাপ দিলে তাকে গালিগালাজ, খারাপ আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও দাবি করেন ওই নারী।
এছাড়া তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ার পর তথ্য-প্রমাণ মুছে ফেলতে দুটি মোবাইল ফোন ভেঙে ফেলার অভিযোগও করেছেন তিনি। আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মুক্তা আক্তার।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. জসিম মাতুব্বরের বিষয়টির সম্পূর্ণ অস্বীকার করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com