![]() মঠবাড়িয়ায় পূজামণ্ডপে বিএনপি নেতা কামাল মুন্সির আর্থিক অনুদান
৯ October ২০২৬ Friday ৭:২৩:৫৮ PM
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের মঠবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চারটি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি নেতা নাজমুল হোসেন কামাল মুন্সি। তিনি মঠবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা শ্রমিক দলের সভাপতি। অনুদান পাওয়া পূজামণ্ডপগুলো হলো—শ্রী শ্রী নির্মলচাঁদ ঠাকুরবাড়ি সার্বজনীন দুর্গামন্দির, সবুজ নগরের মুক্তিযোদ্ধা কুমুদ সমাদ্দার বাড়ি সার্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দির, আন্ধারমানিক ওঝাবাড়ি সার্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দির এবং বক্সিরঘটি চোরা মহেন্দ্রনাথ দাসের বাড়ি সার্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দির। মন্দির কমিটির নেতাদের মধ্যে শ্রী শ্রী নির্মলচাঁদ ঠাকুরবাড়ি সার্বজনীন দুর্গামন্দিরের সভাপতি নির্মলচাঁদ ঠাকুর ও সম্পাদক রতন হাওলাদার। সবুজ নগরের মুক্তিযোদ্ধা কুমুদ সমাদ্দার বাড়ি দুর্গামন্দিরের সভাপতি কলিঙ্গ সমাদ্দার ও সম্পাদক রিপন হাওলাদার। আন্ধারমানিক ওঝাবাড়ি দুর্গামন্দিরের সভাপতি বাদল চন্দ্র ওঝা ও সাধারণ সম্পাদক প্রবীর বল। বক্সিরঘটি চোরা মহেন্দ্রনাথ দাসের বাড়ি দুর্গামন্দিরের সভাপতি নির্মল দাস ও সাধারণ সম্পাদক বিপ্লব দাস। এদিকে, মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রতন কর্মকার এবং কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি বিমল কর্মকার ও সাধারণ সম্পাদক তপন কর্মকার। দুর্গাপূজা উপলক্ষে চারটি মন্দিরে আর্থিক অনুদান দেওয়ার মাধ্যমে ধর্মীয় উৎসব উদ্যাপনে সহযোগিতা করেছেন বিএনপি নেতা নাজমুল হোসেন কামাল মুন্সি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

