![]() হিজলায় সংঘর্ষে আহত বিএনপি নেতা তিন মাস পর এলাকায়, কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস
১৮ October ২০২৬ Sunday ১১:০০:১৩ PM
![]() মোঃ আলহাজঃবরিশালের হিজলা উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত বিএনপি নেতা দীর্ঘ তিন মাস চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরে এসেছেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে উল্লাস ও আবেগ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই (রবিবার) বিকেলে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের শাওরা বাজারে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফরিদ উদ্দিন বেপারী এবং ছাত্রদল নেতা ইসমাইল মোল্লার সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ফরিদ উদ্দিন বেপারী গুরুতর আহত হন।প্রায় তিন মাস ঢাকার একটি হসপিটালে উন্নত চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে রোববার ১৮ অক্টোবর বিকেল ৪ টার সময় নিজ এলাকায় প্রত্যাবর্তন করলে তাকে এক নজর দেখতে ও শুভেচ্ছা জানাতে হিজলা গৌরবদী ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ঢল নামে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে মাঝে পেয়ে অনেক নেতাকর্মীকে আবেগাপ্লুত হতে দেখা যায়।এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। নেতাকে ঘিরে পুরো এলাকায় উৎসাহ-উদ্দীপনা ও নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। ![]() পরে একতা বাজারের খোলা মাঠে উপস্থিত সকল নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্যে তিনি সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||


