Current Bangladesh Time
Monday October ১৯, ২০২৬ ১২:৩৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » হিজলায় সংঘর্ষে আহত বিএনপি নেতা তিন মাস পর এলাকায়, কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস
১৮ October ২০২৬ Sunday ১১:০০:১৩ PM
Print this E-mail this

হিজলায় সংঘর্ষে আহত বিএনপি নেতা তিন মাস পর এলাকায়, কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস


‎মোঃ আলহাজঃবরিশালের হিজলা উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত বিএনপি নেতা দীর্ঘ তিন মাস চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরে এসেছেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে উল্লাস ও আবেগ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই (রবিবার) বিকেলে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের শাওরা বাজারে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফরিদ উদ্দিন বেপারী এবং ছাত্রদল নেতা ইসমাইল মোল্লার সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ফরিদ উদ্দিন বেপারী গুরুতর আহত হন।প্রায় তিন মাস ঢাকার একটি হসপিটালে উন্নত চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে রোববার ১৮ অক্টোবর বিকেল ৪ টার সময়  নিজ এলাকায় প্রত্যাবর্তন করলে তাকে এক নজর দেখতে ও শুভেচ্ছা জানাতে হিজলা গৌরবদী ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ঢল নামে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে মাঝে পেয়ে অনেক নেতাকর্মীকে আবেগাপ্লুত হতে দেখা যায়।এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। নেতাকে ঘিরে পুরো এলাকায় উৎসাহ-উদ্দীপনা ও নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

‎পরে একতা বাজারের খোলা মাঠে উপস্থিত সকল নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্যে তিনি সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু
বরিশালে জেলেদের হামলায় বিপাকে প্রশাসন
দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com