Current Bangladesh Time
Sunday October ১৮, ২০২৬ ৭:৫৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
১৮ October ২০২৬ Sunday ৫:৩৫:০৯ PM
Print this E-mail this

মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদী উপজেলায় লঞ্চঘাটের টোল আদায়ের ঘর থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল হক (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের ব্যাপারীর হাট লঞ্চঘাটে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তার আব্দুল হক উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের মোসলেম খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে লঞ্চে মাদকের একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার একাধিক লঞ্চঘাটে নজরদারি শুরু করে। একপর্যায়ে চরমালিয়া ব্যাপারীর হাট লঞ্চঘাটের টোল আদায়ের ঘরে অভিযান চালিয়ে আব্দুল হককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু
বরিশালে জেলেদের হামলায় বিপাকে প্রশাসন
দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com