Current Bangladesh Time
Sunday October ১৮, ২০২৬ ৪:১৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে সম্মানিত ১৮ মৃৎশিল্পী, কারুশিল্পীদের স্বীকৃতি দাবি
১৮ October ২০২৬ Sunday ৩:০০:৫৯ PM
Print this E-mail this

বরিশালে সম্মানিত ১৮ মৃৎশিল্পী, কারুশিল্পীদের স্বীকৃতি দাবি


নগর প্রতিনিধি:

বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্প সংরক্ষণ, প্রসার ও এ শিল্পের সঙ্গে যুক্ত কারুশিল্পীদের স্বীকৃতি দিতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা-২০২৬। এ আয়োজন ঘিরে মৃৎশিল্পীদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেড় শতাধিক মৃৎশিল্পী অংশগ্রহণ করেন।

তাদের মধ্যে থেকে ৭ জেলার ১৮ মৃৎশিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে। যাদের মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা পেয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ ইউনিয়নের প্রবীণ মৃৎশিল্পী নিরঞ্জন পাল।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দিনভর বরিশাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে ও শিল্পানুরাগী প্রকৌশলী ময়নুল আবেদিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সম্মেলনের শুরুতে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত হয় মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নওগাঁ এবং রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৃৎশিল্পীরা অংশগ্রহণ করেন। তারা তাদের হাতের তৈরি বিভিন্ন উপকরণ প্রদর্শনের পাশাপাশি বিক্রিও করেন।

এ সময় মৃৎশিল্পীরা তাদের অঞ্চলের এক সময়ের প্রসিদ্ধ মৃৎ উপকরণের সঙ্গে পরিচয় করান। ওই সব মাটির উপকরণ আজ প্রায় বিলুপ্তির পথে। মাটির উপকরণের সাথে মৃৎশিল্পীদের বাঁচিয়ে রাখতে মৃৎশিল্প ব্যবহার করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে আসা মৃৎশিল্পীরা।

মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন ধরনের মাটির পাত্র, মনসার ঘট, পুতুল, শখের হাঁড়ি, মাটির খেলনা ও অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পসামগ্রী প্রদর্শন করা হয়। এসব শিল্পকর্মের মধ্য দিয়ে বাংলার লোকজ সংস্কৃতি ও মৃৎশিল্পের দীর্ঘ ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে গবেষক, শিল্পী, সংস্কৃতিকর্মী, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সম্মেলনে অংশ নেওয়া মৃৎশিল্পীরা সম্মাননা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সময়ের পরিবর্তনে হারিয়ে যেতে বসা এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগ ও সহযোগিতা বাড়ানোর দাবি জানান তাঁরা।

দর্শনার্থীরা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আয়োজিত এ সম্মেলন নতুন প্রজন্মকে মাটির শিল্প ও বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। বিশেষ করে শিশুদের হারিয়ে যেতে বসা লোকজ শিল্পের সঙ্গে পরিচিত করাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, ‘মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে হলে শুধু সম্মেলন আয়োজন করলেই হবে না, দৈনন্দিন জীবনে মাটির তৈরি পণ্যের ব্যবহারও বাড়াতে হবে। পাশাপাশি শিল্পীদের পৃষ্ঠপোষকতা ও ঐতিহ্যবাহী এ শিল্পের প্রচারে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাদের মতে, এ ধরনের আয়োজন মৃৎশিল্পের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে এ শিল্পের প্রতি আগ্রহ সৃষ্টি করবে।

উল্লেখ্য, বরিশালের সাংস্কৃতিক কর্মী ও জ্যেষ্ঠ সাংবাদিক সুশান্ত ঘোষ এবং শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছেলে মাইনুল আবেদীনের যৌথ উদ্যোগে ১৭ বছর আগে এই প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়েছিল। সেই থেকে প্রতিবছর দুর্গাপূজার অনুষ্ঠান ঘিরে মৃৎশিল্পী সম্মেলন এবং সম্মাননা প্রদান করা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু
বরিশালে জেলেদের হামলায় বিপাকে প্রশাসন
দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com