Current Bangladesh Time
Sunday October ১৮, ২০২৬ ৪:১৭ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
১৮ October ২০২৬ Sunday ২:৫২:১৮ PM
Print this E-mail this

দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজি নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম কামাল ফরাজি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মৃত জাহাঙ্গীর ফরাজির ছেলে।

তিনি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং একই ওয়ার্ডের দুইবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির ঘটনায় করা মামলার তদন্তের অংশ হিসেবে দুমকি থানার উপপরিদর্শক (এসআই) তাওহীদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলাম কামাল ফরাজিকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে হাজির করা হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, বিএনপির অফিস ভাঙচুর ও মারামারির মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু
বরিশালে জেলেদের হামলায় বিপাকে প্রশাসন
দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com